tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনকলকাতার দর্শকদের মুগ্ধ করলেন বাংলাদেশের নওশাবা আহমেদ

কলকাতার দর্শকদের মুগ্ধ করলেন বাংলাদেশের নওশাবা আহমেদ

বাংলাদেশের অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ এবার অভিনয়ের স্বীকৃতি পেলেন ভারতের সাংস্কৃতিক রাজধানী কলকাতায়। অনীক দত্ত পরিচালিত চলচ্চিত্র ‘যত কাণ্ড কলকাতাতেই’-তে বাংলাদেশের প্রতিনিধি চরিত্রে তার অভিনয় মন জয় করেছে কলকাতার দর্শকদের। তার বিপরীতে ছিলেন জনপ্রিয় টালিউড অভিনেতা আবির চট্টোপাধ্যায়।

যদিও ভিসা জটিলতার কারণে কলকাতায় গিয়ে ছবির প্রচারণায় অংশ নিতে পারেননি, তবে দর্শকদের ভালোবাসা ঠিকই পৌঁছে গেছে তার কাছে। এ প্রসঙ্গে নওশাবা বলেন, “আমি কলকাতায় যাইনি, কিন্তু মনে হচ্ছে আমার আত্মা অলিগলিতে ঘুরে বেড়াচ্ছে।”

ছবিতে তার অভিনয় সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ প্রশংসিত হয়েছে। ভারতীয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র পাঠানো একটি ভয়েস মেসেজে নওশাবার পারফরম্যান্সকে ‘ন্যাকামোবর্জিত’ ও নিখুঁত বলে উল্লেখ করেছেন।

অভিনয় প্রসঙ্গে নওশাবা জানান, “আমি কোনো প্রত্যাশা নিয়ে কাজ করিনি। মন দিয়ে কাজটা করেছি মাত্র। বিশ্বাস করি, ভালো কাজ একসময় নিজের জায়গা খুঁজে নেয়।”

নওশাবা শুধু চলচ্চিত্রেই নয়, থিয়েটারেও সমানভাবে সক্রিয়। সম্প্রতি তার দল মঞ্চস্থ করেছে নাটক ‘আগুনি’, এবং সামনে আরও কিছু থিয়েটার প্রকল্পের কাজ রয়েছে তার হাতে।

একজন অভিজ্ঞ অভিনেত্রী হিসেবে নওশাবা যখন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মঞ্চেও দর্শকদের মুগ্ধ করেন, তখন তা নিঃসন্দেহে দুই বাংলার শিল্প ও সংস্কৃতির এক অনন্য সেতুবন্ধন হিসেবেই বিবেচিত হয়।