tanaka

ডিএমপির অভিযানে রাজধানীতে গ্রেফতার ৫৪৬

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৬২টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার...
প্রচ্ছদজাতীয়ওসমান হাদি হত্যায় প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার ২

ওসমান হাদি হত্যায় প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার ২

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতে গ্রেফতার করা হয়েছে।

রোববার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)-এর সংবাদ বিজ্ঞপ্তির বরাতে বার্তা সংস্থা এএনআই এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাতে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এসটিএফ জানায়, দুই বাংলাদেশি নাগরিক তাদের দেশে চাঁদাবাজি, হত্যাসহ গুরুতর অপরাধ সংঘটনের পর ভারতে অনুপ্রবেশ করেছে—এমন ‘গোপন ও বিশ্বাসযোগ্য’ তথ্য তাদের কাছে ছিল। তারা সুযোগ পেলে বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে বনগাঁ সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করছিল। এই তথ্যের ভিত্তিতে শনিবার গভীর রাতে বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ জানায়, ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যা করে ভারতে পালিয়ে যায়। তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং পরে ভারতের বিভিন্ন স্থানে ঘোরাফেরা শেষে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় আসে, সেখান থেকে বাংলাদেশে ফেরার পরিকল্পনা ছিল তাদের।

এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে এসটিএফ। রোববার তাদের আদালতে হাজির করা হলে আদালত দুজনকেই পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।