এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। চলতি মার্চ মাসের জন্য ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের মূল্য আগের মতোই বহাল রাখা হয়েছে।
সোমবার (২ মার্চ) কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন নির্ধারিত দাম সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
বিইআরসি জানায়, মার্চ মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকাই থাকছে; এতে কোনো পরিবর্তন আনা হয়নি।
এর আগে ২৩ ফেব্রুয়ারি সর্বশেষ মূল্য সমন্বয় করা হয়েছিল। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়।



