মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে ইরান চাইলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারে।
রোববার (২৬ এপ্রিল) ফক্স নিউজের ‘দ্য সানডে ব্রিফিং’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
আল-জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “তারা (ইরান) যদি কথা বলতে চায়, তবে তারা আমাদের কাছে আসতে পারে অথবা সরাসরি ফোন করতে পারে। আপনারা জানেন, যোগাযোগের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা আমাদের রয়েছে।”
তিনি আরও বলেন, “আমি মনে করি, ইরানের সঙ্গে চলমান এই সংঘাত খুব শিগগিরই শেষ হবে এবং এতে যুক্তরাষ্ট্রই জয়ী হবে।”



