tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশএনসিপি থেকে চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কের পদত্যাগ

এনসিপি থেকে চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কের পদত্যাগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক ফেসবুকে ঘোষণা দিয়ে দল থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে তিনি জানান, তিনি এনসিপির সব পদ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে নির্বাচন করছেন না।

একই পোস্টে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে স্বাগত জানিয়েছেন।

মীর আরশাদুল হক লিখেছেন, তিনি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব, নির্বাহী কাউন্সিলের সদস্য, মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য, পরিবেশ সেলের প্রধান এবং চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারীসহ অন্যান্য সব দায়িত্ব থেকে নিজেকে প্রত্যাহার করছেন।

তিনি উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে এনসিপির যাত্রা শুরু হয়েছিল। কিন্তু গত ১০ মাসের অভিজ্ঞতায় তিনি দেখেছেন, দল ও নেতারা সেই প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছেন। “যে স্বপ্ন ও সম্ভাবনা দেখে এনসিপিতে যোগ দিয়েছিলাম, তার কিছুই আর অবশিষ্ট নেই। তাই আমি দল থেকে সরে যাচ্ছি, তবে ব্যক্তিগত সম্পর্ক থাকবে।”

তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট স্বৈরাচারের পতন ও পলায়নের দিনে দেশের জন্য নতুন আশা জন্মেছিল। কিন্তু বাস্তবে তা বাস্তবায়ন হয়নি; স্বাধীনতা ও ন্যায্যতার পথে এনসিপিও ব্যর্থ হয়েছে।