সরকার উপসচিব পদে ২৬৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উপসচিব মোহাম্মদ রফিকুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, তালিকাভুক্ত কর্মকর্তাদের উপসচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) হিসেবে নিয়োগ করা হলো।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কোনো কর্মকর্তার কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তন হয়ে থাকলে তিনি বর্তমান দফতরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র জমা দেবেন। ভবিষ্যতে কারও বিরুদ্ধে কোনো নেতিবাচক বা ভিন্নধর্মী তথ্য পাওয়া গেলে এই আদেশ সংশোধন বা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যোগদানপত্র সরাসরি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে অথবা অনলাইনে জমা দিতে পারবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।



