tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরুর হুমকি ট্রাম্পের

ইরান চুক্তি না করলে আবারও যুদ্ধ শুরুর হুমকি ট্রাম্পের

ইরানের সঙ্গে চুক্তি না হলে ফের সংঘাতের আশঙ্কা রয়েছে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তেহরানের সঙ্গে একটি সমঝোতা হলে দুই দেশ মিলে ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিষ্ক্রিয় করার কাজ করতে পারে। তবে পূর্ণাঙ্গ শান্তিচুক্তি না হলে পরিস্থিতি আবারও যুদ্ধের দিকে গড়াতে পারে বলেও সতর্ক করেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যমি এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আলোচনার মাধ্যমে সমঝোতা হলে ওয়াশিংটন ও তেহরান যৌথভাবে ইরানের ইউরেনিয়াম ভাণ্ডার নিষ্ক্রিয় করতে পারে। তিনি এ বিষয়ে আশাবাদী হলেও আলোচনার ফলাফল নিয়ে সতর্ক অবস্থান বজায় রাখেন।

ট্রাম্প আরও জানান, আলোচনা চললেও যুক্তরাষ্ট্র এখনই কোনো অর্থনৈতিক ছাড় দিতে প্রস্তুত নয়। তার ভাষায়, চুক্তি সম্পন্ন হওয়ার আগে ইরানের সম্পদ অবমুক্ত বা নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রশ্ন আসে না। এসব পদক্ষেপ কেবল তখনই বিবেচনা করা হবে, যখন একটি পূর্ণাঙ্গ সমঝোতা কার্যকর হবে এবং ইরানের আচরণে বাস্তব পরিবর্তন দেখা যাবে।

তিনি সতর্ক করে বলেন, আলোচনা ব্যর্থ হলে পরিস্থিতি আবারও সংঘাতে রূপ নিতে পারে। তবে একই সঙ্গে দাবি করেন, বর্তমানে দুই পক্ষ একটি সম্ভাব্য সমঝোতার বেশ কাছাকাছি অবস্থানে রয়েছে।

আলোচনার অন্যতম প্রধান ইস্যু হলো ইরানের পারমাণবিক কর্মসূচি। ট্রাম্প দাবি করেছেন, ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করবে না—এ বিষয়ে নীতিগতভাবে অগ্রগতি হয়েছে। তবে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ও পারমাণবিক স্থাপনার ভবিষ্যৎ নিয়ে এখনও গুরুত্বপূর্ণ আলোচনা চলছে।

অন্যদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, সাম্প্রতিক পরিস্থিতির কারণে ইরানের কিছু পারমাণবিক স্থাপনা সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য পাওয়া যাচ্ছে না। সংস্থাটি তেহরানকে তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত ও অবস্থান নিয়ে আরও স্বচ্ছ তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে।