tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদআন্তর্জাতিকঅস্ত্র দেখিয়ে নারী-শিশুদের বাংলাদেশে ঢোকাচ্ছে বিএসএফ!

অস্ত্র দেখিয়ে নারী-শিশুদের বাংলাদেশে ঢোকাচ্ছে বিএসএফ!

অস্ত্রের মুখে নারী ও শিশুসহ বাংলাদেশে মানুষ ঠেলে দেওয়ার অভিযোগ উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর বিরুদ্ধে। পশ্চিমবঙ্গের মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব ডেমোক্রেটিক রাইটস (এপিডিআর) দাবি করেছে, বিভিন্ন এলাকায় বাংলাদেশি সন্দেহে বহু মানুষকে জোরপূর্বক সীমান্তের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

সংগঠনটির সহসভাপতি রঞ্জিত শূর জানিয়েছেন, এসব অভিযোগের প্রতিবাদে আগামী ১১ জুন পশ্চিমবঙ্গের মালদায় একটি মিছিলের ডাক দেওয়া হয়েছে। এপিডিআর সীমান্তের ‘নো ম্যানস ল্যান্ড’ বা জিরো পয়েন্টে আটকে পড়া সব মানুষকে দ্রুত ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে।

এপিডিআরের অভিযোগ অনুযায়ী, পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটে ‘ডিটেক্ট, ডিপোর্ট, ডিলিট’ নীতির প্রভাব পড়েছে। তাদের দাবি, এই নীতির অংশ হিসেবে কথিত বাংলাদেশিদের শনাক্ত করে আটককেন্দ্রে নেওয়া এবং পরে সীমান্ত দিয়ে ‘পুশ ব্যাক’ করার প্রক্রিয়া চলছে।

মানবাধিকার সংগঠনটির দাবি, এর ফলে অসংখ্য মানুষ সীমান্তবর্তী এলাকায় আটকে পড়েছেন। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। খাবার, পানি ও আশ্রয়হীন অবস্থায় তারা মানবেতর জীবনযাপন করছে বলে অভিযোগ করা হয়েছে।

এপিডিআর আরও জানায়, বিএসএফ এসব মানুষকে বাংলাদেশি বলে দাবি করে দায়িত্ব এড়াচ্ছে, অন্যদিকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বলছে তাদের বাংলাদেশি হওয়ার প্রমাণ নেই। ফলে দুই পক্ষের অবস্থানের কারণে অনেকেই কার্যত ‘নো ম্যানস ল্যান্ডে’ আটকে পড়েছেন।

সংগঠনটি বলেছে, সীমান্তের বিভিন্ন এলাকায় এই পরিস্থিতি দীর্ঘদিন ধরে চলছে এবং এটি গভীর মানবিক সংকট তৈরি করেছে। তারা অভিযোগ করেছে, ভারতের ‘থ্রি ডি’ নীতি—ডিটেক্ট, ডিলিট ও ডিপোর্ট—সংবিধানবিরোধী এবং মৌলিক অধিকারের পরিপন্থী।

এপিডিআরের সহসভাপতি রঞ্জিত শূর এই নীতি বাতিলের দাবি জানিয়ে বলেন, সীমান্তে আটকে থাকা মানুষদের দ্রুত উদ্ধার ও নিরাপদে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে। একই সঙ্গে তিনি ভারতের সরকারের প্রতি ‘পুশ ব্যাক’ নীতি বন্ধের আহ্বান জানান এবং বিষয়টি জাতিসংঘ মানবাধিকার পরিষদের নজরে আনার কথাও উল্লেখ করেন।