tanaka

জন্মদিনে তারেক রহমানের শুভেচ্ছা, ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছার জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের...
প্রচ্ছদখেলাসর্বোচ্চ ভোটে বিসিবির সভাপতি তামিম, পরিচালনা পর্ষদে যারা

সর্বোচ্চ ভোটে বিসিবির সভাপতি তামিম, পরিচালনা পর্ষদে যারা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল। পরিচালনা পর্ষদ নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হওয়ার পর পরিচালকদের সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন তিনি।

সোমবার সন্ধ্যায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় তামিমকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। একই সভায় ফাহিম সিনহা সহসভাপতি নির্বাচিত হয়েছেন। যদিও দুটি সহসভাপতি পদ থাকার কথা, নির্বাচন কমিশন আপাতত একজনের নামই ঘোষণা করেছে।

এর আগে দিনব্যাপী অনুষ্ঠিত নির্বাচনে ক্লাব ক্যাটাগরির ৭৬ জন কাউন্সিলরের মধ্যে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন তামিম ইকবাল। তিনি গত ৭ এপ্রিল থেকে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এই ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন মেজর ইমরোজ আহমেদ, ফৈয়াজুর রহমান, আমজাদ হোসেন ও সৈয়দ বোরহানুল হোসেন।

অন্যদিকে, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর প্রতিনিধিদের নিয়ে গঠিত ক্যাটাগরি-১-এর ১০টি পদের মধ্যে সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কেবল খুলনা ও বরিশাল বিভাগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বরিশাল বিভাগের একমাত্র পদে মুন্তাসির আলমকে পরাজিত করে পরিচালক নির্বাচিত হয়েছেন বিপিএল ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমান। খুলনা বিভাগের দুটি পদের জন্য তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সেখানে শফিকুল আলম ও শান্তনু ইসলাম পরিচালক নির্বাচিত হন।

এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিদের নিয়ে গঠিত ক্যাটাগরি-৩-এ কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হন।

বিসিবির নবনির্বাচিত পরিচালকরা

ক্যাটাগরি-১

ঢাকা বিভাগ: সাইদ বিন জামান, এস এম আবদুল্লাহ আল ফুয়াদ

চট্টগ্রাম বিভাগ: মিনহাজুল আবেদীন, মঈন উদ্দিন চৌধুরী

খুলনা বিভাগ: শফিকুল আলম, শান্তনু ইসলাম

রাজশাহী বিভাগ: মীর শাকরুল আলম

রংপুর বিভাগ: মির্জা ফয়সাল আমীন

সিলেট বিভাগ: আব্দুল কাইয়ুম চৌধুরী

বরিশাল বিভাগ: মিজানুর রহমান

ক্যাটাগরি-২

তামিম ইকবাল, মাসুদুজ্জামান, ফাহিম সিনহা, আসিফ রব্বানী, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, রফিকুল ইসলাম, সরকার মাহবুব আহমেদ শামীম, শানিয়ান তানিম, সাঈদ ইব্রাহিম আহমেদ ও সাকিফ আহমেদ।

ক্যাটাগরি-৩

সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত পরিচালক

শেখ মো. রুহুল আমিন এবং মো. সরফরাজ আহমেদ।