tanaka

ভারতে নানকের কাছে মাসে যায় কোটি টাকা, নেপথ্যে কারা

পলাতক আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের কাছে বাংলাদেশ থেকে নিয়মিত হুন্ডির মাধ্যমে অর্থ পাঠানোর অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, বরিশাল ও...
প্রচ্ছদআন্তর্জাতিকইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় তিন দেশ উসকানি দিয়েছে অভিযোগ রাশিয়ার

ইরানে মার্কিন-ইসরায়েলি হামলায় তিন দেশ উসকানি দিয়েছে অভিযোগ রাশিয়ার

ইরানের বেসামরিক অবকাঠামোতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি প্রকাশ্যে উসকানি ও সমর্থন দিয়েছে বলে অভিযোগ করেছে রাশিয়া।

শুক্রবার (১০ জুলাই) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে রাশিয়ার উপ-স্থায়ী প্রতিনিধি আনা ইয়েভস্তিগনেয়েভা পশ্চিমা দেশগুলোর ‘দ্বিমুখী নীতি’র কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ইরানকে লক্ষ্যবস্তু করা হলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকাণ্ডের বিষয়ে পশ্চিমা দেশগুলো নীরব ভূমিকা পালন করছে।

তিনি আরও বলেন, নিরাপত্তা পরিষদের অধিকাংশ সদস্য এমন কিছু দেশের অবস্থানকে প্রশ্রয় দিচ্ছে, যারা বাস্তবতা ও প্রক্রিয়াগত বিষয়গুলো নিয়ে অযথা সন্দেহ সৃষ্টি করতে চায়। এ ঘটনায় রাশিয়া গভীর হতাশা প্রকাশ করেছে।

এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক জ্বালানি সংস্থা রোসাটম জানিয়েছে, ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত তাদের কর্মীদের ধাপে ধাপে দেশে ফিরিয়ে নেওয়া শুরু হয়েছে। ইতোমধ্যে ছয়জন রুশ কর্মী তেহরানে পৌঁছেছেন।

সংস্থাটির মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ সিএনএনকে জানান, সাম্প্রতিক হামলার পরিপ্রেক্ষিতে বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মীদের স্বাভাবিক দায়িত্বে ফেরানোর প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে বুশেহর প্রদেশে হামলার ঘটনা ঘটলেও বিদ্যুৎকেন্দ্রটি সরাসরি লক্ষ্যবস্তু হয়নি। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় রেখে পরিস্থিতি পর্যবেক্ষণের মাধ্যমে কর্মীদের ফেরানোর কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা।