tanaka

জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের নিয়োগ নবায়ন

বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক পদে তানজিম ইবনে ওয়াহাবের চুক্তিভিত্তিক নিয়োগ আরও এক বছরের জন্য নবায়ন করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে...
প্রচ্ছদআন্তর্জাতিকইরানের সঙ্গে আলোচনা ইতিবাচক: ডনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচক: ডনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে অনুষ্ঠিত আলোচনা ছিল অত্যন্ত ইতিবাচক। শুক্রবার ওমানের রাজধানী মাস্কাটে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা বিভিন্ন বিষয়ে পরোক্ষ আলোচনায় অংশ নেন। আলোচনার মূল উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনা প্রশমিত করা। টাইমস অব ইসরাইল এ তথ্য জানিয়েছে।

আলোচনা প্রসঙ্গে ট্রাম্প তার সরকারি বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, “ইরান নিয়ে আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। মনে হচ্ছে তারা চুক্তিতে পৌঁছাতে আগ্রহী। আমরা আগামী সপ্তাহে আবার বৈঠকে বসতে যাচ্ছি।”

এদিকে, ওমানে আলোচনা চলাকালীন সময়েই ইরানকে লক্ষ্য করে একটি নির্বাহী আদেশ জারি করেন ডনাল্ড ট্রাম্প। ওই আদেশের মাধ্যমে তেহরানের বিরুদ্ধে নতুন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। আদেশে বলা হয়েছে, যেসব দেশ ইরান থেকে পণ্য আমদানি করবে, তাদের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র সেকেন্ডারি শুল্ক আরোপ করবে।

অন্যদিকে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মাস্কাটে অনুষ্ঠিত আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল প্রধানত পরমাণু ইস্যুতে মতবিনিময় করেছে।