tanaka

তিনবেলা খাবার জুটত না, এখন শাহরুখ সেজে আয় ৫ লাখ রুপি!

একসময় সাইনবোর্ড আঁকাই ছিল জীবিকা নির্বাহের প্রধান অবলম্বন। অনিয়মিত আয়ের কারণে সংসার চালানোও ছিল কঠিন। কিন্তু চেহারায় বলিউড তারকা শাহরুখ খানের সঙ্গে অদ্ভুত মিলই...
প্রচ্ছদআন্তর্জাতিকইরানের ইস্পাত খাতের ৭০ শতাংশ ধ্বংসের দাবি নেতানিয়াহুর

ইরানের ইস্পাত খাতের ৭০ শতাংশ ধ্বংসের দাবি নেতানিয়াহুর

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় ইরানের মোট ইস্পাত উৎপাদন ক্ষমতার প্রায় ৭০ শতাংশ ধ্বংস হয়েছে।

শুক্রবার (৩ মার্চ) প্রকাশিত এক ভিডিও বিবৃতিতে তিনি জানান, ধারাবাহিক হামলার ফলে ইরানের গুরুত্বপূর্ণ শিল্প ও অবকাঠামোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নেতানিয়াহু আরও বলেন, ইসরাইলি বাহিনী ইরানের সামরিক কমান্ডারদের নির্মূলের পাশাপাশি গুরুত্বপূর্ণ সেতু ও অন্যান্য অবকাঠামোও লক্ষ্যবস্তুতে বোমা নিক্ষেপ করছে।

তিনি দাবি করেন, এই ধ্বংসযজ্ঞের ফলে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) তাদের আর্থিক উৎস এবং বড় ধরনের অস্ত্র উৎপাদন ক্ষমতা হারিয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিক স্থাপনায় হামলা নিষিদ্ধ, তবে যদি প্রমাণিত হয় যে শিল্প প্রতিষ্ঠান সরাসরি সামরিক কাজে ব্যবহার হচ্ছে, তবেই সেখানে আক্রমণের সুযোগ থাকে। ইসরাইল মূলত এই যুক্তি ব্যবহার করেই ইরানের শিল্প খাতকে লক্ষ্য করছে বলে মনে করা হচ্ছে।

সূত্র: আলজাজিরা