tanaka

২৬ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

দেশের বাজারে আবারও কমেছে ২২ ক্যারেট স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ...
প্রচ্ছদআন্তর্জাতিকইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করল রোমানিয়ার যুদ্ধবিমান, জড়ালো ৩ দেশ

ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করল রোমানিয়ার যুদ্ধবিমান, জড়ালো ৩ দেশ

এস্তোনিয়ার আকাশসীমায় প্রবেশ করা একটি সন্দেহভাজন ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রোমানিয়ার একটি যুদ্ধবিমান। ন্যাটোর বাল্টিক এয়ার পোলিসিং মিশনের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। খবর দিয়েছে আনাদোলু এজেন্সি।

মঙ্গলবার এস্তোনিয়ার প্রতিরক্ষামন্ত্রী হান্নো পেভকুর দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইআরআর-কে জানান, ভোর্তসইয়ার্ভ হ্রদের আকাশে ড্রোনটি শনাক্ত হওয়ার পর সেটিকে গুলি করে নামানো হয়।

তিনি বলেন, প্রথমে লাটভিয়ার পক্ষ থেকে সতর্কবার্তা আসে। পরে এস্তোনিয়ার রাডারেও দক্ষিণাঞ্চলের আকাশে একটি অজ্ঞাত ড্রোন শনাক্ত হয়। পরিস্থিতি মূল্যায়নের পর ন্যাটো মিশনে থাকা একটি যুদ্ধবিমান তা ধ্বংস করে।

প্রতিবেদন অনুযায়ী, অভিযানে অংশ নেয় রোমানিয়ার বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান। এস্তোনিয়ার পার্লামেন্টের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান মার্কো মিকেলসন বলেন, রাশিয়ার ইলেকট্রনিক হস্তক্ষেপের কারণে ড্রোনটি নির্ধারিত পথ হারিয়ে ফেলতে পারে।

এদিকে এস্তোনিয়ার প্রতিরক্ষামন্ত্রী আরও জানান, ঘটনার পর ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেডোরভ ফোনে দুঃখ প্রকাশ করেছেন।