tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদসারাদেশআ.লীগ এখনো দেশ-গণতন্ত্র-বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত: জিকে গউছ

আ.লীগ এখনো দেশ-গণতন্ত্র-বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত: জিকে গউছ

সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জিকে গউছ বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ এখনো দেশ, গণতন্ত্র ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সুযোগ পেলেই তারা আবারও ছোবল দেবে। দেশ হাসিনামুক্ত হলেও তাদের সহযোগী ও দোসররা এখনো দেশে সক্রিয় রয়েছে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আওয়ামী লীগের ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য জীবন দিতে প্রস্তুত। ফ্যাসিবাদী সরকার তাঁর প্রতি অমানবিক আচরণ করেছে, বিনা কারণে মাসের পর মাস কারাগারে আটক করে রেখেছিল।

সোমবার দুপুরে মাধবপুরে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিকে গউছ আরও বলেন, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য ও সায়হাম গ্রুপের চেয়ারম্যান বর্ষীয়ান নেতা সৈয়দ মো. ফয়সলের নেতৃত্বে মাধবপুর ও চুনারুঘাটে আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকভাবে উদযাপিত হবে। আমরা এ সিদ্ধান্তকে স্বাগত জানাই। বিএনপির বিরুদ্ধে যত ষড়যন্ত্রই হোক, রাজপথে থেকে তা মোকাবিলা করা হবে।

সভায় উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল ও পৌর বিএনপির সভাপতি গোলাপ খানের সভাপতিত্বে, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনির যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন— হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি তাজুল ইসলাম ফরিদ, জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুর রহমান সেতু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক ইমরান, জেলা ছাত্রদলের সভাপতি রাজীব আহসান লিংকন, সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান সোহাগ, মোস্তাফা কামাল বাবুল প্রমুখ।