দেশের ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ১৭১ মিলিয়ন বা ১৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (৪ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নিলামের মাধ্যমে ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে এই ডলার কেনা হয়েছে, যার কাটঅফ মূল্য নির্ধারিত ছিল প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা।
চলতি ফেব্রুয়ারি মাসে এ নিয়ে দুই দফায় মোট ৩৮ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক। এর আগেও চলতি ২০২৫–২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার সংগ্রহ করেছে কেন্দ্রীয় ব্যাংক। সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মোট ৪৩২ কোটি ৩০ লাখ বা ৪ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার কেনা হয়েছে।



