tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনআমেরিকায় দর্শকের ভালোবাসায় সিক্ত সাইমন-নীলার ‘সাইলেন্স’

আমেরিকায় দর্শকের ভালোবাসায় সিক্ত সাইমন-নীলার ‘সাইলেন্স’

প্রথমবার সিনেমা পরিচালনা করেছেন সুরকার ও সংগীত পরিচালক ইমন সাহা। গেল ৭ নভেম্বর দেশের বড় বড় সিনেমা হলগুলোতে মুক্তি পায় তার নির্মিত মিউজিক্যাল ফিল্ম ‘সাইলেন্স: আ মিউজিক্যাল জার্নি’। দেশের পর ছবিটি এবার মার্কিন যুক্তরাষ্ট্রেও মুক্তি পেয়েছে।

গতকাল ২৫ জানুয়ারি নিউ ইয়র্ক শহরের থিয়েটারে দেখা যাচ্ছে ‘সাইলেন্স’। সেখানে দর্শকের ভালোবাসা পাচ্ছে সিনেমাট

ছবিটি যুক্তরাষ্ট্রে মুক্তির ব্যবস্থা করায় পরিচালক ইমন সাহাকে ধন্যবাদ জানিয়ে নায়ক সাইমন সাদিক ফেসবুকে লিখেছেন, ‘আমেরিকার সিনেমা হলে নিজের সিনেমা মুক্তি পাচ্ছে। এটা অবশ্যই আনন্দের।’

সাইলেন্স’ গ্রামের বাউল পরিবারের এক মেয়ের সংগীত যাত্রার গল্প নিয়ে তৈরি। সিনেমায় দেখা যাবে কিভাবে গ্রামের গান থেকে শহরের জৌলুস, যশ ও জনপ্রিয়তার আকর্ষণে মেয়েটি নিজের গানের সত্তা হারিয়ে ফেলে।