tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশ‘আন্দোলনকারীদের চিকিৎসা দিলে হাসপাতালগুলোর রেহাই হবে না’ বলেছিলেন—শেখ হাসিনা

‘আন্দোলনকারীদের চিকিৎসা দিলে হাসপাতালগুলোর রেহাই হবে না’ বলেছিলেন—শেখ হাসিনা

ট্রাইব্যুনালে সাক্ষীর জবানবন্দি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ কিংবা আহত কোনো আন্দোলনকারীকে চিকিৎসা দিলে হাসপাতালগুলোর রক্ষা হবে না। ব্যবস্থা নেয়া হবে চিকিৎসা প্রদানকারী হাসপাতালের বিরুদ্ধে। এজন্য গুলিবিদ্ধ কেউ চিকিৎসা নিতে হাসপাতালে আসলে ফিরিয়ে দেয়া হতো তাদের। এভাবেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন গত বছরের ৪ আগস্ট খুলনার সাবেক মেয়রের বাসভবনের সামনে পুলিশের গুলিতে আহত হওয়া নাঈম শিকদার।

রোববার ট্রাইবুনালে ৩ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।

জুলাই-আগস্ট আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ চলছে।

এদিন সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে এ সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

আগামী অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যেই শেখ হাসিনার এ মামলার সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শেষ হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম।