tanaka

বাস-মিনিবাসের ভাড়া বাড়ল, কার্যকর ২২ সেপ্টেম্বর থেকে

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। বুধবার (২৩...
প্রচ্ছদরাজধানীলালবাগে গণপিটুনিতে যুবক নিহত

লালবাগে গণপিটুনিতে যুবক নিহত

রাজধানীর লালবাগের শহীদ নগর লোহার ব্রিজ এলাকায় গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। রোববার সকাল সোয়া ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ওই যুবকের নাম মো. তোফিকুল ইসলাম ওরফে কিলার বাবু (২৬)।

নিহতকে ঢামেকে নিয়ে আসা আজিমপুর আর্মি ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. আব্দুল নেসার বলেন, ‘শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে লোহার ব্রিজ এলাকায় তোফিকুল ইসলাম নেশাগ্রস্ত হয়ে মাতলামি করলে স্থানীয় জনতা গণপিটুনি দেয়। পরে আজিমপুর আর্মি ক্যাম্পে খবর দেয়। তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরো বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি লালবাগ থানাকে জানানো হয়েছে।’