tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিআজ সারা দেশের শিক্ষার্থীদের শাহবাগে আসার আহ্বান ইনকিলাব মঞ্চের

আজ সারা দেশের শিক্ষার্থীদের শাহবাগে আসার আহ্বান ইনকিলাব মঞ্চের

দেশের সব শিক্ষার্থীকে আজ সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর শাহবাগে আসার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

রবিবার (২৮ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের শাহবাগে এ ঘোষণা দিয়ে অবস্থানস্থল ছাড়ার কথা জানান। 

তিনি বলেন, ‘সোমবার (আজ) দুপুর ২টায় বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় রয়েছে, কওমি ও আলিয়া মাদরাসা রয়েছে, স্কুল-কলেজ রয়েছে এবং স্বাধীনতাকামী জনগণ রয়েছে, প্রত্যেককে শাহবাগে হাদি চত্বরে এসে অবস্থান নেওয়ার অনুরোধ রইল। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত লড়াই চলবে।লড়াই কঠোর থেকে কঠোর হবে। ১০টার মধ্যে আজকে শাহবাগ থেকে অবরোধ তুলে নেওয়ার জন্য আপনাদের অনুরোধ করছি।’

উল্লেখ্য, এর আগে রাত ৮টায় বিভাগীয় শহরগুলোর অবরোধগুলো তুলে নেওয়ার ঘোষণা দেয় ইনকিলাব মঞ্চ। তাদের ফেসবুক পেজ থেকে এ আহ্বান জানানো হয়।