রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পাশাপাশি মাঝারি থেকে ঘন কুয়াশা পরতে পারে এবং উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে ঢাকায় সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৫ শতাংশ।



