tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদরাজনীতিআজ ঢাকার ৮ স্থানে তারেক রহমানের জনসভা

আজ ঢাকার ৮ স্থানে তারেক রহমানের জনসভা

রাজধানী ঢাকার আটটি স্থানে আজ সোমবার জনসভা করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর আগে গতকাল রোববার এই কর্মসূচির অংশ হিসেবে তিনি ঢাকার ছয়টি স্থানে জনসভা করেছেন

বিএনপি সূত্র জানায়, আজ তিনি তার নিজ নির্বাচনি এলাকা ও ঢাকা মহানগর দক্ষিণের সাতটি সংসদীয় আসনসহ মোট আটটি জনসভায় অংশ নেবেন। কর্মসূচি অনুযায়ী, বেলা ১১টায় ঢাকা-১৭ আসনে বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউর খেলার মাঠে প্রথম জনসভায় বক্তব্য দেবেন তিনি।

এরপর দুপুর ১২টায় ঢাকা-১০ আসনের কলাবাগান ক্রীড়া চক্র মাঠে, দুপুর ১টায় ঢাকা-৮ আসনের পীরজঙ্গী মাজার রোডে, বেলা ২টায় ঢাকা-৯ আসনের মান্ডা তরুণ সংঘ মাঠে, বিকাল ৩টায় ঢাকা-৫ আসনের যাত্রাবাড়ী শহীদ ফারুক রোডে, বিকাল ৪টায় ঢাকা-৪ আসনের জুরাইন-দয়াগঞ্জ রোডে, বিকাল ৫টায় ঢাকা-৬ আসনের ধুপখোলা মাঠে এবং সন্ধ্যা ৬টায় ঢাকা-৭ আসনের লালবাগ বালুর মাঠে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

এর আগে রোববার তিনি ইসিবি চত্বরে দুপুর ২টায়, পল্লবী দুই নম্বর ওয়ার্ডের লাল মাঠে (মেট্রো স্টেশনের পাশে) বেলা ২টা ৪০ মিনিটে, মিরপুর-১০ নম্বর গোলচত্বরসংলগ্ন সেনপাড়া পর্বতে আদর্শ উচ্চ বিদ্যালয়ে বিকাল সাড়ে ৩টায়, মিরপুর মডেল থানার বিপরীতে বিকাল ৪টা ২০ মিনিটে, শ্যামলী সিনেমা হলের পশ্চিম পাশে শ্যামলী ক্লাব মাঠে বিকাল ৫টা ১০ মিনিটে এবং বাড্ডার সাঁতারকুলের সানভ্যালি মাঠে সন্ধ্যা ৬টায় জনসভায় বক্তব্য রাখেন।