tanaka

নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে উঠল এসআরবি গঠনের বিল

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে জাতীয় সংসদে বিল উত্থাপন...
প্রচ্ছদসারাদেশঅবশেষে হ্যান্ডকাফসহ পালানো সেই আসামিকে গ্রেফতার করল ডিবি

অবশেষে হ্যান্ডকাফসহ পালানো সেই আসামিকে গ্রেফতার করল ডিবি

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আসামি আসির মিয়াকে (৩৫) অবশেষে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আসির মিয়া শান্তিগঞ্জ উপজেলার দামোধরদপী গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (২ সেপ্টেম্বর) রাতে দামোধরদপী পয়েন্টে শান্তিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে একটি মামলার আসামি আসির মিয়াকে গ্রেফতার করে। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়ার সময় ঘটনাস্থলে থাকা তার স্বজনরা বাধা দেন।

এ সময় সুযোগ বুঝে আসির মিয়া হ্যান্ডকাফ পরা অবস্থায় দৌড়ে পালিয়ে যান। তাকে ধরতে রাতভর অভিযান চালায় পুলিশ। তবে সকালে ঘটনাস্থলের আশপাশ থেকে শুধু হ্যান্ডকাফটি উদ্ধার করা সম্ভব হয়।

এরপর দিনভর সুনামগঞ্জ গোয়েন্দা পুলিশের একটি দল বিভিন্ন স্থানে অভিযান চালায়। একপর্যায়ে রাতে শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে আসির মিয়াকে গ্রেফতার করা হয়।

সুনামগঞ্জ ডিবির উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান বলেন, ‘আসামি পালিয়ে যাওয়ার পর থেকেই তাকে গ্রেফতারে বিভিন্ন কৌশলে অভিযান চালানো হয়। অবশেষে রাত ৯টার দিকে পুরাতন বাসস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হই।’