tanaka

নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে উঠল এসআরবি গঠনের বিল

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে জাতীয় সংসদে বিল উত্থাপন...
প্রচ্ছদজাতীয়রাষ্ট্রদূত হচ্ছেন রিয়ার অ্যাডমিরাল মোস্তাফিজুর রহমান

রাষ্ট্রদূত হচ্ছেন রিয়ার অ্যাডমিরাল মোস্তাফিজুর রহমান

রিয়ার অ্যাডমিরাল মো. মোস্তাফিজুর রহমানকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এদিকে, পৃথক আরেকটি প্রজ্ঞাপনে বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর এয়ার কমোডর মো. নিয়ামুল কবীরকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের পরিচালক (প্রশাসন ও মানবসম্পদ) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এ লক্ষ্যে তার চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।