tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশঅন্তর্বাসে লুকিয়ে দেড় কেজি সোনা আনার চেষ্টা, বিমানবন্দরে আটক যাত্রী

অন্তর্বাসে লুকিয়ে দেড় কেজি সোনা আনার চেষ্টা, বিমানবন্দরে আটক যাত্রী

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শরীরে লুকিয়ে প্রায় দেড় কেজি সোনা আনার চেষ্টার অভিযোগে এক যাত্রীকে আটক করা হয়েছে। সোনাকে পাউডার ও পেস্টের মতো আকার দিয়ে অন্তর্বাসের ভেতরে লুকিয়ে দুবাই থেকে দেশে আনার চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দারা।

মঙ্গলবার সকাল ৮টা ২০ মিনিটে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মোহাম্মদ তুষার নামের ওই যাত্রী। বিমানবন্দরের গোয়েন্দা নজরদারিতে তাঁর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁকে তল্লাশি করা হয়।

তল্লাশির সময় তাঁর শরীরে বিশেষভাবে লুকানো পাউডার ও পেস্ট আকৃতির একটি পদার্থ উদ্ধার করা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া পদার্থের মোট ওজন প্রায় ১ হাজার ৫০০ গ্রাম।

তবে উদ্ধার করা পদার্থে প্রকৃত সোনার পরিমাণ এখনো নিশ্চিত করা হয়নি। স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা করে এর পরিমাণ নির্ধারণ করা হচ্ছে। পুরো চালান সোনা হলে এর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৮৬ লাখ টাকা হতে পারে বলে জানানো হয়েছে।

আটক যাত্রী মোহাম্মদ তুষারের বাড়ি কুমিল্লা সদর উপজেলার দীঘলগাঁও এলাকায়।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, পরীক্ষার পর উদ্ধার করা চালানটি বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।