tanaka

মুয়াজ্জিন থেকে ঢাকাই সিনেমার খলনায়ক ডন

একসময় মসজিদে নিয়মিত আজান দিতেন আশরাফুল হক ডন। নব্বইয়ের দশকে ঢাকাই চলচ্চিত্রে পা রাখার পর নানা আলোচিত চরিত্রে অভিনয় করে পরিচিতি পান খলনায়ক হিসেবে।...
প্রচ্ছদআদালতঅন্তর্বর্তী সরকারের বৈধতা–সংক্রান্ত লিভ টু আপিলের আদেশ বৃহস্পতিবার

অন্তর্বর্তী সরকারের বৈধতা–সংক্রান্ত লিভ টু আপিলের আদেশ বৃহস্পতিবার

অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে দায়ের করা লিভ টু আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশ ঘোষণার জন্য আগামীকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বুধবার (৩ ডিসেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চ এ নির্দেশ দেন। আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ মহসিন রশিদ। ইন্টারভেনর হিসেবে শুনানিতে অংশ নেন আইনজীবী শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল ও অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।

শুনানিতে আইনজীবীরা জানান, জনগণের বৈধতাই সর্বোচ্চ বৈধতা—রাষ্ট্র পরিচালনার ভিত্তি জনগণের আস্থা ও সমর্থন। এর আগে, গত ১২ নভেম্বর মহসিন রশিদের পক্ষে শুনানির সময় আদালত সম্পর্কে বিরূপ মন্তব্য করায় অ্যাটর্নি জেনারেল তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উত্থাপন করেন। পরে আপিল বিভাগ তার কাছে এ বিষয়ে ব্যাখ্যা চান।

গত বছরের ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে মহসিন রশিদ হাইকোর্টে রিট করেন। হাইকোর্ট রিট খারিজ করে রায়ে বলেন, জনগণ বৈধতা দেওয়ায় অন্তর্বর্তী সরকার নিয়ে প্রশ্ন তোলা যায় না। পরে তিনি আপিল বিভাগের কাছে লিভ টু আপিল করেন।

অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ বিষয়ে রাষ্ট্রপতির পাঠানো রেফারেন্সের প্রক্রিয়া নিয়ে দায়ের করা রিটে মহসিন রশিদ যুক্তি দেন যে, সংবিধানে উল্লেখ না থাকা কোনো বিষয়ে (অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকার) রেফারেন্স চাওয়া যায় না। সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের রুলস অনুসরণ করেও রেফারেন্স করা হয়নি। শুনানি নিয়ে গত ১৩ জানুয়ারি হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে। পরবর্তীতে প্রকাশিত পূর্ণাঙ্গ রায়ে বলা হয়, অন্তর্বর্তী সরকার আইনি দলিল ও জনগণের ইচ্ছায় সমর্থিত। এ রায়ের বিরুদ্ধেই পরে আপিল বিভাগে আবেদন করেন রিটকারী আইনজীবী।