tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনঅনন্ত জলিলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তরুণ মডেলের

অনন্ত জলিলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তরুণ মডেলের

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছেন এক সময়ের ‘ট্যালেন্ট হান্ট’-এর প্রতিযোগী তরুণ মডেল সাব্বির আহমেদ আরবিন।

কয়েক বছর আগে চলচ্চিত্রে নতুন মুখ খুঁজে বের করতে অনন্ত জলিল আয়োজন করেন ‘ট্যালেন্ট হান্ট’ নামে একটি রিয়েলিটি শো। দেশজুড়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নেন প্রায় তিন লাখ প্রতিযোগী। এর মধ্য থেকে হিরো ক্যাটাগরিতে চূড়ান্ত নির্বাচিত হন সাব্বির আহমেদ আরবিন।

অনন্ত জলিলের ঘোষণামতে, ‘দ্য স্পাই: অগ্রযাত্রার মহানায়ক’ নামের একটি চলচ্চিত্রে বিজয়ীদের সুযোগ দেওয়ার কথা ছিল। তবে ধর্মীয় কাজে ব্যস্ত হয়ে পড়ায় প্রকল্পটি আর নির্মিত হয়নি। পরবর্তীতে অনন্ত জানান, ট্যালেন্ট হান্টে পাওয়া মেধাবী শিল্পীদের তাঁর নির্মিত ‘দিন: দ্য ডে’ সিনেমায় অভিনয়ের সুযোগ দেওয়া হবে।

সেই সূত্রেই আরবিন ‘দিন: দ্য ডে’ সিনেমায় একটি চরিত্রে অভিনয়ের সুযোগ পান। তিনি বলেন,

“আমাকে পুলিশ চরিত্রে নেওয়া হয়। কস্টিউম পরে শুটিং স্পটে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতাম, কিন্তু কাজ হতো না। প্রায় আট দিন শুটিং করেছি। সিনেমা মুক্তির পর পরিবার-পরিজন নিয়ে হলে গিয়ে দেখি, আমার কোনো দৃশ্যই রাখা হয়নি। সবার সামনে অপমানিত হয়েছি। আমি স্পষ্টভাবে প্রতারণার শিকার।”

আরবিন আরও অভিযোগ করেন, নায়ক বানানোর প্রতিশ্রুতি দিয়ে অনন্ত জলিল তরুণ শিল্পীদের সঙ্গে ভয়াবহ প্রতারণা করেছেন।

এ বিষয়ে অনন্ত জলিলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ‘দিন: দ্য ডে’ ২০২২ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সিনেমাটি পরিচালনা করেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। এতে অনন্ত জলিল ও বর্ষার পাশাপাশি অভিনয় করেন ইরান ও লেবাননের কয়েকজন অভিনেতা।