tanaka
প্রচ্ছদরাজধানীমিরপুরে বসুমতি পরিবহনের বাসে আগুন

মিরপুরে বসুমতি পরিবহনের বাসে আগুন

রাজধানীর মিরপুর-১ নম্বরে বসুমতি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সনি সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা রাশেদ বিন খালিদ বাসে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিরপুর-১ নম্বরে একটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়ার পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হচ্ছে।

অন্যদিকে, শাহ আলী থানার দায়িত্বরত কর্মকর্তা জানান, সনি সিনেমা হলের সামনে একটি বাসে অগ্নিসংযোগের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। কী কারণে বাসটিতে আগুন দেওয়া হয়েছে, কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়েও পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।