tanaka

বিশ্বের দূষিত শহরের তালিকায় লাহোর শীর্ষে, ঢাকার অবস্থান ১১তম

আইকিউএয়ারের বায়ুমান সূচকে ২০৪ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। অন্যদিকে, ১৬০ স্কোর নিয়ে ১১তম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।
প্রচ্ছদআন্তর্জাতিকদিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিলের আগে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে গ্রেপ্তার করেছে...

দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিলের আগে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মুক্তি পেয়েছেন আইসা প্রধান নেহা বোরা

ভারতের রাজধানী দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) প্রধান নেহা বোরাকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিল্লির কনট প্লেসে মিছিলটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরে শনিবার ভোরে নেহা বোরাকে মুক্তি দেওয়া হলেও অভিজিৎ দীপকেকে প্রতিরোধমূলকভাবে গ্রেপ্তার করা হয়।

শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কায় ভারতের নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ ও ১৭০ ধারায় অভিজিৎ দীপকেকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিনের পরের দিকে তাঁকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করার কথা রয়েছে। অন্যদিকে, দিল্লি পুলিশ আইনের ৬৫ ধারায় আটকের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর নেহা বোরাকে ছেড়ে দেওয়া হয়।

সিজেপির আইনবিষয়ক প্রধান রত্না সিং অভিযোগ করেছেন, অভিজিৎ দীপকে কোথায় রয়েছেন, তা জানা যাচ্ছে না। এমনকি তাঁর আইনজীবীরাও তাঁর সঙ্গে দেখা করতে পারেননি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রত্না সিং জানান, অভিজিৎকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হবে। তবে তাঁকে কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি বলে তিনি অভিযোগ করেন।

এদিকে, ভারতের বিভিন্ন এলাকায় সিজেপি, বিরোধী দল, ছাত্রসংগঠন ও নাগরিক সমাজের সদস্যরা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। ভোটার তালিকায় কথিত অনিয়ম এবং নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার প্রতিবাদে এসব কর্মসূচি চলছে। বিক্ষোভকারীরা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছেন।

সূত্র: এনডিটিভি