tanaka

বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতি: জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও অর্থনৈতিক কূটনীতিতে জোর

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও স্বাধীন সিদ্ধান্ত গ্রহণকে অগ্রাধিকার দিয়ে ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতি বাস্তবায়নে গুরুত্ব দিচ্ছে বিএনপি নেতৃত্বাধীন সরকার। অর্থনৈতিক কূটনীতি সম্প্রসারণ, আন্তর্জাতিক সম্পর্কের ভারসাম্য রক্ষা এবং সার্ক পুনরুজ্জীবনও রয়েছে এ নীতির আলোচনায়।
প্রচ্ছদজাতীয়ডেঙ্গু মোকাবিলায় হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী

ডেঙ্গু মোকাবিলায় হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে প্রধানমন্ত্রী

ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখতে রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে শনিবার (১৭ অক্টোবর) সকালে রাজধানীর উত্তরায় কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল ও রাজউক উত্তরা মডেল কলেজ পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে ডেঙ্গু মোকাবিলায় হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ কী ধরনের পদক্ষেপ নিয়েছে, সে বিষয়ে খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। এ সময় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এর আগে শনিবার সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী পরিদর্শনের উদ্দেশ্যে বের হয়েছেন বলে জানান তাঁর উপ-প্রেসসচিব হাসান শিপলু।

তিনি জানান, ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতার অবস্থা সরেজমিনে দেখতে প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করবেন।

ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যসেবার প্রস্তুতি, হাসপাতালগুলোর ব্যবস্থাপনা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যালোচনার অংশ হিসেবে এসব পরিদর্শন করা হচ্ছে।