বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের নিষেধাজ্ঞা বা আপত্তি নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার বিকেল ৫টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।
স্ট্যাটাসে তিনি লেখেন—
আজকের বক্তব্যে জনাব তারেক রহমান উল্লেখ করেছেন যে দেশে ফেরার বিষয়ে এখনই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত নয় এবং বিষয়টি সম্পূর্ণ তার নিয়ন্ত্রণাধীনও নয়। এ প্রসঙ্গে প্রেস সচিব শফিকুল আলমের কাছে জানতে চাওয়া হলে তিনি স্পষ্টভাবে বলেন, তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের বিধিনিষেধ বা আপত্তি নেই।
তিনি আরও উল্লেখ করেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনুস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং তাঁর সুস্বাস্থ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।



