tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকইউক্রেনের আরও ২৩০ সেনা নিহত

ইউক্রেনের আরও ২৩০ সেনা নিহত

ইউক্রেনে গত ২৪ ঘণ্টায় রাশিয়ার ‘ব্যাটলগ্রুপ সাউথ’-এর অভিযানে আরও ২৩০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন গ্রুপটির মুখপাত্র ভাদিম আস্তাফিয়েভ।
শনিবার (২৯ নভেম্বর) রুশ বার্তা সংস্থা তাস এ তথ্য প্রকাশ করে।

অাস্তাফিয়েভ জানান, রুশ যৌথ বাহিনী ও আক্রমণাত্মক ড্রোন ইউনিটগুলো এ সময় ইউক্রেনীয় বাহিনীর পাঁচটি সাঁজোয়া যুদ্ধযান—যার মধ্যে তিনটি পশ্চিমা নির্মিত, ১৯টি যানবাহন, চারটি ফিল্ড আর্টিলারি গান, একটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্টেশন, এবং চারটি গোলাবারুদ ও জ্বালানির গুদাম ধ্বংস করেছে।

তিনি আরও জানান, সেভেরস্ক অঞ্চলে রুশ ড্রোন ইউনিটগুলো ইউক্রেনীয়দের দুটি ইউএভি নিয়ন্ত্রণকেন্দ্র, একটি স্টারলিংক টার্মিনাল এবং ছয়টি যোগাযোগ অ্যান্টেনা লক্ষ্যবস্তুতে আঘাত হানে।

ক্রামাতোরস্ক ফ্রন্টে রুশ ড্রোন ইউনিটগুলো ইউক্রেনীয় বাহিনীর একটি স্থলভিত্তিক রোবোটিক কমপ্লেক্স, একটি আর-১৮ অক্টোকপ্টার, একটি ইউএভি নিয়ন্ত্রণ কেন্দ্র, একটি স্টারলিংক টার্মিনাল, তিনটি এফপিভি ড্রোন অ্যান্টেনা ও তিনটি যোগাযোগ অ্যান্টেনা ধ্বংস করেছে বলে আস্তাফিয়েভের দাবি।

এ ছাড়া কনস্তানতিনোভকার দক্ষিণাঞ্চলে রুশ ড্রোন ইউনিটগুলো ইউক্রেনীয় বাহিনীর তিনটি স্থল রোবোটিক সিস্টেম, একটি অস্থায়ী ঘাঁটি, এবং ছয়টি ডাগআউট ধ্বংস করেছে।

অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে রাশিয়ার অবস্থান সম্পর্কে ক্রেমলিনের প্রেস সেক্রেটারি দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া সবসময় শান্তির পক্ষে, তবে সম্ভাব্য সংঘাতের জন্য তারা প্রস্তুত রয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় টিভি চ্যানেল চ্যানেল ওয়ান-এ দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন,
“শান্তিকেই কামনা করা উচিত। কিন্তু যুদ্ধের জন্যও প্রস্তুত থাকতে হবে। সর্বোচ্চ ভালো ফলাফলের আশা করতে হবে, তবে সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য প্রস্তুতি জরুরি।”

তার এই মন্তব্য আসে বেলজিয়ামে রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস গনচারের সতর্কবার্তার পর; যেখানে গনচার অভিযোগ করেন, ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার সঙ্গে বড় ধরনের সংঘাতের প্রস্তুতি নিচ্ছে।

ক্রেমলিন দীর্ঘদিন ধরে দাবি করছে যে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক সমাধানই তাদের প্রথম পছন্দ, তবে পশ্চিমা সামরিক জোটগুলোর প্রস্তুতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।