tanaka

মেরুল বাড্ডায় রাজউকের দেড় হাজার কোটি টাকার জমি ২১ বছর ধরে দখলে

রাজধানীর মেরুল বাড্ডায় রাজউকের প্রায় ১১ একর জমি দুই দশকেরও বেশি সময় ধরে দখলে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জমিটির বাজারমূল্য প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা। একই জমিকে ঘিরে প্রায় ছয় হাজার মানুষের কাছ থেকে ৩০০ কোটি টাকা নেওয়ার অভিযোগও রয়েছে।
প্রচ্ছদআন্তর্জাতিকএয়ারবাসে বড় ত্রুটি: স্থগিত হতে পারে হাজারো ফ্লাইট

এয়ারবাসে বড় ত্রুটি: স্থগিত হতে পারে হাজারো ফ্লাইট

তীব্র সৌর বিকিরণের কারণে ফ্লাইট কন্ট্রোল কম্পিউটারে হস্তক্ষেপের ঝুঁকি চিহ্নিত হওয়ায় বিশ্বজুড়ে হাজারো এয়ারবাস বিমান সাময়িকভাবে গ্রাউন্ডেড করা হয়েছে। প্রায় ছয় হাজার এ৩২০ সিরিজের বিমান এ সমস্যার কারণে প্রভাবিত— যা ইউরোপীয় বিমান নির্মাতা সংস্থাটির বৈশ্বিক বহরের প্রায় অর্ধেক।

শনিবার (২৯ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এয়ারবাস জানিয়েছে, অধিকাংশ বিমানে দ্রুত তিন ঘণ্টার একটি সফটওয়্যার আপডেটের মাধ্যমেই সমস্যা সমাধান করা সম্ভব। তবে প্রায় ৯০০ পুরনো মডেলের বিমানে অনবোর্ড কম্পিউটার সম্পূর্ণ বদলাতে হবে; আপগ্রেড শেষ না হওয়া পর্যন্ত এগুলো যাত্রী পরিবহন করতে পারবে না।

যুক্তরাজ্যের বিমান নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, কিছু ফ্লাইট বিলম্ব বা বাতিল হতে পারে। যদিও দেশের বেশিরভাগ বড় বিমানবন্দরে প্রভাব সীমিত। গ্যাটউইক সামান্য বিঘ্নের কথা জানিয়েছে, তবে হিথরো জানিয়েছে যে এখনো বড় কোনো সমস্যা হয়নি। যুক্তরাষ্ট্র–মেক্সিকো রুটে চলাচলকারী জেটব্লু এয়ারওয়েজের একটি ফ্লাইট গত অক্টোবরে হঠাৎ উচ্চতা হারিয়ে জরুরি অবতরণ করলে এই ত্রুটির বিষয়টি সামনে আসে। এতে অন্তত ১৫ জন আহত হন।

বিবিসি জানায়, এ৩১৮, এ৩১৯, এ৩২০ এবং এ৩২১—এই চারটি মডেল ঝুঁকিতে রয়েছে। দেশভেদে এর প্রভাব ভিন্নভাবে পড়েছে। যুক্তরাজ্যে ব্রিটিশ এয়ারওয়েজ তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত হলেও উইজ এয়ার ও এয়ার ইন্ডিয়া ইতোমধ্যে আপডেট শুরু করেছে।

ফ্রান্সে এয়ার ফ্রান্সের বহু ফ্লাইট বাতিল হয়েছে—শুধু শনিবার সকালেই প্যারিস থেকে ৫০টি ফ্লাইট বাতিল করা হয়। ইউরোপে ইজিজেট জানিয়েছে, কিছু ব্যাঘাত দেখা দিলেও তাদের অনেক বিমানে আপডেট সম্পন্ন হয়েছে।

যুক্তরাষ্ট্রে থ্যাঙ্কসগিভিং ভ্রমণ মৌসুমে সমস্যাটি দেখা দেওয়ায় অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। আমেরিকান এয়ারলাইন্সের ৩৪০টি বিমান প্রভাবিত হলেও অধিকাংশ আপডেট শুক্রবার ও শনিবারের মধ্যে সম্পন্ন হওয়ার কথা। অস্ট্রেলিয়ায় জেটস্টার ৯০টি ফ্লাইট বাতিল করেছে।

এয়ারবাস জানিয়েছে, পরিস্থিতি যাত্রী ও গ্রাহকদের জন্য ‘অপারেশনাল বিঘ্ন’ তৈরি করবে, এবং তারা এর জন্য দুঃখ প্রকাশ করেছে।

এভিয়েশন বিশ্লেষক স্যালি গেথিন বলেন, এ ধরনের ঘটনা ‘অত্যন্ত বিরল’, এবং যাত্রীদের ভোগান্তি মূলত নির্ভর করবে সংশ্লিষ্ট এয়ারলাইনগুলো কত দ্রুত আপডেট সম্পন্ন করতে পারে তার ওপর।