tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজনীতিখালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নেওয়ার প্রস্তুতি চলছে: মান্না

খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নেওয়ার প্রস্তুতি চলছে: মান্না

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর বা ইউরোপে নেওয়ার প্রস্তুতি চলছে। তবে তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো এতটাই দুর্বল যে এই মুহূর্তে তাকে উড়োজাহাজে নেওয়া সম্ভব নয়।

শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অসুস্থ খালেদা জিয়ার খোঁজ নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মান্না এসব কথা বলেন। তিনি জানান, চিকিৎসকেরা খুব বেশি আশাবাদী নন; বরং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। গতকালের মতোই তার পরিস্থিতি সংকটাপন্ন রয়েছে—উন্নতি বা অবনতি কোনোটাই হয়নি।

উল্লেখ্য, নানা জটিল রোগে ভুগছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত ২৩ নভেম্বর ফুসফুসের সংক্রমণ এবং হৃদ্‌যন্ত্রের জটিলতা দেখা দিলে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। মেডিকেল বোর্ডের অধীনে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের নিবিড় পর্যবেক্ষণে সিসিইউতে তার চিকিৎসা চলছে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, দেশি-বিদেশি চিকিৎসকরা পূর্বের মতোই সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে চিকিৎসা সেবা দিচ্ছেন। বন্ধুপ্রতীম একাধিক রাষ্ট্র থেকেও উন্নত চিকিৎসাসহ সব ধরনের সম্ভাব্য সহযোগিতার আগ্রহ প্রকাশ করা হয়েছে।