বিশ্ববাজারে দু’দফা স্বর্ণের দাম বাড়লেও দেশের বাজারে এর উল্লেখযোগ্য প্রভাব পড়েনি। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভরি প্রতি ১,৩৫৩ টাকা কমিয়ে যে নতুন দাম নির্ধারণ করেছিল, আজও সেই সমন্বিত দামেই স্বর্ণ বিক্রি হচ্ছে।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২,০৮,১৬৭ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশীয় বাজারে তেজাবি (পিওর) স্বর্ণের মূল্য কমেছে। বাজার পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম সমন্বয় করা হয়েছে।
নতুন মূল্য তালিকা
প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম—
- ২২ ক্যারেট: ২,০৮,১৬৭ টাকা
- ২১ ক্যারেট: ১,৯৮,৬৯৬ টাকা
- ১৮ ক্যারেট: ১,৭০,৩১৮ টাকা
- সনাতন পদ্ধতি: ১,৪১,৬৪৮ টাকা
বাজুস জানায়, স্বর্ণ বিক্রির ক্ষেত্রে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস নির্ধারিত কমপক্ষে ৬% মজুরি যোগ হবে। গহনার নকশা ও মানভেদে এই মজুরি পরিবর্তিত হতে পারে।
এর আগে বুধবার (১৯ নভেম্বর) বাজুস ভরি প্রতি ২,৬১২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২,০৯,৫২০ টাকা নির্ধারণ করেছিল, যা ২০ নভেম্বর থেকে কার্যকর ছিল।
তৎকালীন দাম ছিল—
- ২১ ক্যারেট: ২,০৩,০০০ টাকা
- ১৮ ক্যারেট: ১,৭১,৪২৬ টাকা
- সনাতন পদ্ধতি: ১,৪২,৫৯২ টাকা
রুপার দাম অপরিবর্তিত
দেশে রুপার দাম আগের মতোই রয়েছে—
- ২২ ক্যারেট: ভরি ৪,২৪৬ টাকা
- ২১ ক্যারেট: ভরি ৪,০৪৭ টাকা
- ১৮ ক্যারেট: ভরি ৩,৪৭৬ টাকা
- সনাতন পদ্ধতি: ভরি ২,৬০১ টাকা



