tanaka

নিরাপত্তা পরিষদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন, দ্রুত সংস্কারের আহ্বান জি-৪-এর

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো নিয়ে প্রশ্ন তুলে দ্রুত সংস্কারের আহ্বান জানিয়েছে জি-৪ জোট। ভারত, ব্রাজিল, জার্মানি ও জাপান নিয়ে গঠিত এই জোটের পররাষ্ট্রমন্ত্রীরা...
প্রচ্ছদআন্তর্জাতিকহংকংয়ের অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৪৪, নিখোঁজ শতাধিক

হংকংয়ের অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৪৪, নিখোঁজ শতাধিক

হংকংয়ে তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট হাউজিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪-এ। এখনও কয়েকশ মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগুনে বেঁচে যাওয়া অনেকেই মানসিক আঘাতে রয়েছেন। ছাত্র থমাস লিউ জানান, ঘটনাটি ছিল একেবারে ভয়াবহ; তিনি নিজ চোখে একটি মৃতদেহ সরিয়ে নিতে দেখেছেন।

তাই পো জেলার কাউন্সিলর মুই সিউ-ফাং বলেন, অনেকেই ফোন ও মেসেজে জানিয়েছেন যে তাদের আত্মীয়রা এখনো নিখোঁজ। আগুন ছড়িয়ে পড়ার পর আটটি আবাসিক ব্লকের এই কমপ্লেক্স থেকে এক হাজারেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়। অনেকেই আশ্রয় নিয়েছেন অস্থায়ী কেন্দ্রে। পাশের ব্লকগুলো থেকেও লোকজনকে সরিয়ে নিয়েছে পুলিশ।

আগুন আংশিক নিয়ন্ত্রণে এসেছে, তবে পুরোপুরি নিভতে আরও সময় লাগবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ভবনের বিভিন্ন অ্যাপার্টমেন্ট থেকে এখনও শিখা বের হতে দেখা যায়। ওয়াং ফুক কোর্টের দুই নম্বর ব্লকে চার দশকের বেশি সময় ধরে বসবাসকারী হ্যারি চিয়াং বলেন, তিনি প্রথমে একটি প্রচণ্ড শব্দ শোনেন এবং এরপর আগুন দ্রুত ছড়িয়ে পড়তে দেখেন।