tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজধানীকড়াইল বস্তিতে আগুনে পুড়ে ছাই ১,৫০০ ঘর

কড়াইল বস্তিতে আগুনে পুড়ে ছাই ১,৫০০ ঘর

রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১ হাজার ৫০০ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট পাঁচ ঘণ্টার প্রচেষ্টায় রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, আগুন লাগার খবর পাওয়ার ৩৫ মিনিট পর তিনটি স্টেশনের দল ঘটনাস্থলে পৌঁছে। তিনি বলেন, ঢাকার তীব্র যানজট বড় বাধা হয়ে দাঁড়ায়—সরু রাস্তায় বড় যান ঢুকতে না পারায় দূর থেকে পাইপ টেনে আগুন নেভাতে হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন ডেভেলপমেন্ট স্টেজে পৌঁছে যায়। যত্রতত্র বৈদ্যুতিক তার এবং ঘরে থাকা গ্যাস সিলিন্ডারের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের উৎস তদন্তের পর জানা যাবে বলে তিনি মন্তব্য করেন।

ক্ষয়ক্ষতির পরিমাণও তদন্ত শেষে নির্ধারণ করা হবে বলে জানান তাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, প্রতি বছরই কড়াইল বস্তিতে মহড়া করা হয়—কয়েকদিন আগেই সর্বশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছিল। সে কারণেই দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে; না হলে আরও কয়েক ঘণ্টা সময় লাগত।

পানির স্বল্পতা প্রসঙ্গে তিনি বলেন, ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ি, ওয়াসা ও আশপাশের ড্রেনের পানি ব্যবহার করা হয়েছে—পানির কোনো ঘাটতি ছিল না। শীতকালকে তিনি আগুনের “সিজন” উল্লেখ করে জানান, এ সময় অগ্নিকাণ্ডের ঘটনা স্বাভাবিকের তুলনায় বাড়ে।

হেলিকপ্টার ব্যবহার করে আগুন নেভানোর প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, হেলিকপ্টারের বাতাসে আগুন আরও ছড়িয়ে যেতে পারে, তাই এখানে সে পদ্ধতি কার্যকর নয়।

এর আগে আগুন লাগার খবরে শুরুতে ১১টি ইউনিট ঘটনাস্থলে যায়, পরে আরও ৮টি ইউনিট যোগ দেয়। পাঁচ ঘণ্টার প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।