tanaka

শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর ও ছাত্রলীগের বিচারের দাবিতে ঢাবিতে ছাত্রদলের সমাবেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রত্যাখ্যান, শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ সমাবেশ করেছে...
প্রচ্ছদজাতীয়ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে: সিইসি

ভালো নির্বাচনের জন্য সবার সহযোগিতা লাগবে: সিইসি

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশীয় পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে এ সংলাপ শুরু হয়।

উদ্বোধনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেন, জাতিকে একটি সুষ্ঠু, সুন্দর ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ইসি সামনে এগোতে চায় উল্লেখ করে তিনি বলেন, “আমাদের একটাই এজেন্ডা—একটি ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়া। একটি ভালো নির্বাচন আয়োজন আমাদের দায়িত্ব, আর এর জন্য সবার সহযোগিতা জরুরি।”

তিনি পর্যবেক্ষকদের ইসির সহযোগী হিসেবে মাঠে কাজ করার আহ্বান জানান। ভোটের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পর্যবেক্ষকদের সক্রিয় ভূমিকা রাখার অনুরোধ করেন সিইসি।

দুটি বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, নতুন পর্যবেক্ষক সংস্থাগুলোকে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং পর্যবেক্ষকদের নিয়োগে অবশ্যই নিশ্চিত করতে হবে যে তারা কোনো রাজনৈতিক দল বা রাজনীতির সঙ্গে যুক্ত না থাকেন।