tanaka
প্রচ্ছদরাজধানীঢাকায় আজকের কর্মসূচি

ঢাকায় আজকের কর্মসূচি

রাজধানী ঢাকায় প্রায় প্রতিদিনই বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।


বিএনপির কর্মসূচি

  • সকাল ১১টা: ভাসানী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার কর্মসূচি

  • বিকেল ৩টা: হোটেল ইন্টারকন্টিনেন্টালে সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্প (SCMFP)-এর Lesson Learned and Impact Dissemination Workshop-এ প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

জামায়াতের কর্মসূচি

  • সন্ধ্যা ৭টা ৩০ মিনিট: রূপসী প্রো অ্যাকটিভ ভিলেজ রোডে আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।