tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদরাজধানীরাজধানীর রামপুরায় বাসে আগুন

রাজধানীর রামপুরায় বাসে আগুন

রাজধানীর রামপুরায় দাঁড়িয়ে থাকা ভিক্টর পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

বুধবার রাত প্রায় ১০টার দিকে বাংলাদেশ টেলিভিশন ভবনের কাছাকাছি এলাকায় এই অগ্নিকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আগুন লাগার পর বাসটি থেকে কয়েক দফা বিস্ফোরণের শব্দ শোনা যায়। তাদের ধারণা, জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে কেউ বাসটিতে আগুন দিয়ে থাকতে পারে।

ঘটনাস্থলে থাকা এক পুলিশ সদস্য জানান, ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে এবং তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করবেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ১০টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের একটি দল পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।