tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনআজই শেষ দিন: যেভাবে ভোট দেবেন বাংলাদেশের মিথিলাকে

আজই শেষ দিন: যেভাবে ভোট দেবেন বাংলাদেশের মিথিলাকে

থাইল্যান্ডে চলছে ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতা। এবারের আসরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। পিপলস চয়েস বিভাগে শুরু থেকেই দুর্দান্ত পারফর্ম করছেন তিনি—কখনো প্রথম, কখনো দ্বিতীয়—এভাবে চলছে উত্তেজনাপূর্ণ লড়াই।

আজ ১৯ নভেম্বর ভোট দেয়ার শেষ দিন। তাই দেশবাসীর কাছে সমর্থন চেয়ে মিথিলা বলেন,
‘আমরা দেখিয়ে দিয়েছি, বাঙালিরা চাইলে অনেক কিছুই সম্ভব। আজই শেষ দিন। আশা করি, বাংলাদেশ আবার এক নম্বরে ফিরবে।’

পিপলস চয়েসে প্রথম স্থান অধিকার করলে সরাসরি সেরা ৩০–এ জায়গা পাবেন মিথিলা। তাই তার জন্য ভোট দেওয়া এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।


যেভাবে ভোট দেবেন মিথিলাকে

১. Miss Universe অ্যাপটি চালু করুন
২. Country List থেকে Bangladesh নির্বাচন করুন
৩. Get Votes অপশনটি সিলেক্ট করুন
৪. People’s Choice অংশে Tanzia Zaman Methila নির্বাচন করুন
৫. বিজ্ঞাপন দেখলে অতিরিক্ত ভোট যুক্ত হবে