ধানমন্ডি-৩২, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙার উদ্দেশ্যে এক্সকাভেটর নিয়ে হাজির হন বিক্ষুব্ধ ছাত্রজনতা।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে ঢাকা কলেজ এলাকা থেকে মিছিল নিয়ে রওনা হয়ে তারা দুপুর ১২টার দিকে দুইটি এক্সকাভেটরসহ পৌঁছান। এ সময় ‘লীগ ধর জেলে ভর’, ‘৩২-এর আস্তানা এই বাংলায় হবে না’ ও ‘আওয়ামী লীগের ঠিকানা এই বাংলায় হবে না’—এর মতো স্লোগান দিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এদিকে, জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আজ রায় ঘোষণা হবে। সর্বোচ্চ শাস্তির সম্ভাবনা ঘিরে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করে। এর আগে, গত ৬ ফেব্রুয়ারি ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে একই স্থানে ব্যাপক বিক্ষোভ ও ভাঙচুর হয়, এবং বঙ্গবন্ধুর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।



