অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, “গণঅভ্যুত্থানের বিজয়ী শক্তিই নির্ধারণ করবে গণভোট কেমন হবে। সেটাই বৈধ, সেটাই আইন। এটাই বাংলাদেশের মানুষের আগামী দিনের পথ দেখানোর সঠিক দিক নির্দেশ।” তিনি আরও বলেন, “আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সত্তা; এ নামে যে কোনো কর্মসূচি অপরাধমূলক। সেক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে।”
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর গ্রামে তিনি এসব কথা বলেন। এই আলোচনা সভা জাতীয় জাগরণের কবি গোলাম মোস্তফার জন্ম ও মৃত্যু দিবস উদযাপন উপলক্ষে “বাংলা সাহিত্যে তার অবদান” শীর্ষক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত ছিলেন।
কবির জন্মভিটায় প্রশাসনের উদ্যোগে এ ধরনের আলোচনা সভা প্রথমবার অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মো. নসরুল্লাহ, যুগ্ম সচিব ও রাজউকের সদস্য গিয়াস উদ্দিন, স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ সহ অনেকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।



