tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশমহাসড়কে অস্ত্র হাতে আ.লীগের মহড়া, যান চলাচল বন্ধ

মহাসড়কে অস্ত্র হাতে আ.লীগের মহড়া, যান চলাচল বন্ধ

আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-খুলনা ও বরিশাল মহাসড়কের একাধিক স্থানে অবরোধ সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর থেকে সুয়াদি, পুখুরিয়া ও পুলিয়া এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাল, তলোয়ার, রামদা, শরকি, কাটরা ও টেটাসহ দেশীয় অস্ত্র নিয়ে মহাসড়কে অবস্থান নেন। তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও স্লোগান দিতে থাকেন।

এর ফলে ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়ে এবং ফরিদপুর-বরিশাল মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুজ্জামান বলেন, “ভাঙ্গার তিনটি স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে রেখেছেন। আমরা অবরোধ তুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।”