সাবেক মুখ্যসচিব ও বীর মুক্তিযোদ্ধা ড. কামাল সিদ্দিকী সোমবার (৩ নভেম্বর) ভোরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার সকালে সরকারি তথ্য বিবরণীতে তার মৃত্যুর বিষয়টি জানানো হয়।
জানা গেছে, আসরের নামাজের পর গুলশান আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
ড. কামাল সিদ্দিকী ২০০৬ সাল পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুখ্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা ও প্রশাসনের একজন দক্ষ কর্মকর্তা।



