বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য এখন ছড়িয়ে পড়েছে বিশ্বের নানা প্রান্তে। একই সঙ্গে কোটি বাংলাদেশি প্রবাসীরা নিয়মিত দেশে রেমিট্যান্স পাঠাচ্ছেন, যা দেশের অর্থনীতির চাকা সচল রাখছে। প্রবাসীদের আর্থিক লেনদেন সহজ করার লক্ষ্যে আজকের (সোমবার, ৩ নভেম্বর ২০২৫) মুদ্রার বিনিময় হার নিচে দেওয়া হলো।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আজ ডলার কেনার দাম ১২২ টাকা ০২ পয়সা এবং বিক্রির দাম ১২২ টাকা ০৮ পয়সা। গড় বিনিময় হার ১২২ টাকা ০৫ পয়সা।
ইউরো কেনার দাম ১৪০ টাকা ৭৩ পয়সা এবং বিক্রির দাম ১৪১ টাকা ৮৪ পয়সা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক বাজার পরিস্থিতির কারণে মুদ্রার বিনিময় হার সময়ের সঙ্গে পরিবর্তন হতে পারে।
| মুদ্রা | ক্রয় (টাকা) | বিক্রয় (টাকা) |
|---|---|---|
| ইউএস ডলার | ১২২.০২ | ১২২.০৮ |
| পাউন্ড | ১৬০.৪৬ | ১৬০.৬৪ |
| ইউরো | ১৪০.৭৩ | ১৪১.৮৪ |
| জাপানি ইয়েন | ০.৮০ | ০.৮১ |
| অস্ট্রেলিয়ান ডলার | ৭৯.৮৩ | ৭৯.৯৫ |
| সিঙ্গাপুর ডলার | ৯৩.৭৫ | ৯৩.৮৭ |
| কানাডিয়ান ডলার | ৮৭.০৮ | ৮৭.১৩ |
| ইন্ডিয়ান রুপি | ১.৩৮ | ১.৩৮ |
| সৌদি রিয়েল | ৩২.৬২ | ৩২.৭০ |



