tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকযুদ্ধবিরতির পর ১৯৪ বার চুক্তি ভঙ্গ করেছে ইসরাইল

যুদ্ধবিরতির পর ১৯৪ বার চুক্তি ভঙ্গ করেছে ইসরাইল

ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তি শুরু হওয়ার পর থেকে অন্তত ১৯৪ বার তা লঙ্ঘন করেছে ইসরাইলি সেনাবাহিনী—এমন অভিযোগ করেছে ফিলিস্তিনের সরকারি মিডিয়া অফিস।

রোববার (২ নভেম্বর) বার্তা সংস্থা আনাদোলুকে দেওয়া সাক্ষাৎকারে সংস্থাটির পরিচালক ইসমাইল আল-থাওয়াবতেহ জানান, এসব লঙ্ঘনের মধ্যে রয়েছে তথাকথিত ‘হলুদ রেখা’ অতিক্রম করে সামরিক অনুপ্রবেশ, গুলি ও গোলাবর্ষণ, বিমান হামলা, ধ্বংসযজ্ঞ এবং চিকিৎসা সামগ্রী, ওষুধ, তাঁবু ও মোবাইল হোম গাজায় প্রবেশে বাধা দেওয়া।

তিনি বলেন, “চুক্তি কার্যকর হওয়ার পর থেকেই দখলদার বাহিনী ১৯৪ বার তা লঙ্ঘন করেছে। আমরা ভেবেছিলাম এই চুক্তি অন্তত কিছুটা স্বস্তি বয়ে আনবে, কিন্তু তা হয়নি।”

থাওয়াবতেহ জানান, এসব লঙ্ঘনের তথ্য প্রতিদিন আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের কাছে পাঠানো হচ্ছে। তার দাবি, ইসরাইলি বাহিনী বারবার আবাসিক এলাকায় হামলা চালাচ্ছে, যার ফলে বহু মানুষ হতাহত হচ্ছেন।

তিনি ফিলিস্তিনিদের সতর্ক করে বলেন, ‘হলুদ রেখা’র কাছাকাছি যাওয়া ঝুঁকিপূর্ণ, কারণ ইসরাইল আগে কোনো সতর্কতা ছাড়াই সেখানে বেসামরিক মানুষকে হত্যা করেছে।

মিডিয়া অফিসের তথ্যমতে, যুদ্ধবিরতি প্রোটোকল অনুযায়ী ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মৃতদেহ উদ্ধারে ভারি যন্ত্রপাতি প্রবেশের অনুমতি দেওয়ার কথা থাকলেও, বাস্তবে শুধুমাত্র ইসরাইলি বন্দিদের লাশ উদ্ধারের জন্য সীমিত যন্ত্রপাতি প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

ইসরাইলি গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে সংস্থাটি জানায়, ধ্বংসস্তূপের নিচে এখনো প্রায় ৯ হাজার ৫০০ ফিলিস্তিনি নিখোঁজ বা নিহত অবস্থায় রয়েছেন। তাছাড়া, বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য ৩ লাখের বেশি তাঁবু ও মোবাইল হোম প্রবেশের কথা থাকলেও ইসরাইল তা কার্যকর করেনি। ফলে প্রায় ২ লাখ ৮৮ হাজার ফিলিস্তিনি পরিবার এখনো খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে।

গাজা সরকারের হিসাব অনুযায়ী, ইসরাইলি হামলায় এখন পর্যন্ত অঞ্চলের প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে, যার প্রাথমিক ক্ষতির পরিমাণ প্রায় ৭০ বিলিয়ন ডলার।

থাওয়াবতেহ আরও অভিযোগ করেন, ইসরাইল ইচ্ছাকৃতভাবে মানবিক সংকটকে তীব্র করছে এবং রাফাহ সীমান্তে মিশরের দিকে ছয় হাজারের বেশি ত্রাণবাহী ট্রাক আটকে রেখেছে।