tanaka

জাতীয় কাজুবাদাম দিবস আজ: নিয়মিত কাজুবাদাম খাওয়ার ৭ উপকারিতা

প্রোটিন, স্বাস্থ্যকর চর্বি, ম্যাগনেশিয়াম, তামা ও জিঙ্কে সমৃদ্ধ কাজুবাদাম। নিয়মিত ও পরিমিত পরিমাণে এই বাদাম খেলে হৃদ্‌স্বাস্থ্য, পেশি, হাড় ও রোগ প্রতিরোধব্যবস্থার স্বাভাবিক কার্যক্রমে উপকার পাওয়া যেতে পারে।
প্রচ্ছদসারাদেশরাজশাহী মহানগর বিএনপির আংশিক কমিটি ঘোষণা

রাজশাহী মহানগর বিএনপির আংশিক কমিটি ঘোষণা

রাজশাহী মহানগর বিএনপির ১৪ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মামুনুর রশিদ মামুনকে সভাপতি এবং মাহফুজুর রহমান রিটনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

শনিবার (১ অক্টোবর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে (সংশোধনী) এ তথ্য জানানো হয়।

ঘোষিত কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—
সিনিয়র সহসভাপতি নজরুল হুদা,
সহসভাপতি আসলাম সরকার, ওলিউল হক রানা, অ্যাডভোকেট মো. আলী আশরাফ মাসুম, সফিকুল ইসলাম সাফিক, আবুল কালাম আজাদ সুইট, মুক্তার হোসেন ও জয়নাল আবেদিন শিবলী;
যুগ্ম সাধারণ সম্পাদক বজলুল হুদা মন্টু;
সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিলু;
সদস্য এরশাদ আলী ঈসা ও মো. মাইনুল আহসান (পান্না)।

এদিকে রুহুল কবির রিজভী বলেছেন, “সমাজ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয়। যদি কেউ বিএনপির নাম ব্যবহার করে এসব অপকর্ম করে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।”

তিনি গণমাধ্যমের উদ্দেশে বলেন, “সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ জরুরি। একটি অসত্য সংবাদ রাষ্ট্র ও সমাজে বিভ্রান্তি তৈরি করতে পারে।”

শনিবার দুপুরে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রিজভী আরও বলেন, “রাউজানে কয়েকজন সন্ত্রাসী অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে। অথচ, কিছু গণমাধ্যমে প্রমাণ ছাড়া বলা হচ্ছে তারা বিএনপির লোক। এটি অত্যন্ত দুঃখজনক। আমরা এরই মধ্যে নানা অভিযোগে অনেক সিনিয়র নেতার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি।”

তিনি আরও বলেন, “বিএনপি গত ১৫ বছর ধরে অত্যাচার-অবিচার থেকে মুক্তির জন্য আন্দোলন করেছে। জুলাই-আগস্টে সেই আন্দোলন চূড়ান্ত রূপ নিয়েছে। মানুষ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেললেও এখনও তারা পুরোপুরি আতঙ্কমুক্ত নয়।”

রিজভীর দাবি, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়নি এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির পেছনে যারা দায়ী, তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি বলেন, “বিশ্ববাজারে গমের দাম কমলেও দেশে তা বেড়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। রাষ্ট্র যদি এতে ব্যর্থ হয়, তাহলে সামাজিক অস্থিরতা সৃষ্টি হতে পারে।”

আলাপচারিতায় বিএনপির যুগ্ম সচিব আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা বজলুল করিম চৌধুরী আবেদ, আমিনুল ইসলাম ও রমেশ দত্ত উপস্থিত ছিলেন।