tanaka
প্রচ্ছদজাতীয়ঢাকা ও নারায়ণগঞ্জে জেলা রেজিস্ট্রার পদে রদবদল

ঢাকা ও নারায়ণগঞ্জে জেলা রেজিস্ট্রার পদে রদবদল

ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার জেলা রেজিস্ট্রার পদে পরিবর্তন এনেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এ সিদ্ধান্তের অংশ হিসেবে নড়াইল ও রাজবাড়ী জেলার দুই রেজিস্ট্রারকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬-এর উপসচিব (রেজিস্ট্রেশন) মো. মাসুদ আলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, নড়াইল জেলার রেজিস্ট্রার আশরাফুল ইসলামকে ঢাকা জেলায় এবং রাজবাড়ী জেলার রেজিস্ট্রার শেখ কাওসার আহমেদকে নারায়ণগঞ্জ জেলায় পদায়ন করা হয়েছে।

বদলির আদেশ কার্যকর করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ২৬ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দিয়ে নিবন্ধন মহাপরিদর্শককে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি জারির অনুরোধ জানানো হয়েছে।