tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদজাতীয়পৃথকভাবে গুম কমিশন গঠন করবে না সরকার: আইন উপদেষ্টা

পৃথকভাবে গুম কমিশন গঠন করবে না সরকার: আইন উপদেষ্টা

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানিয়েছেন, সরকার পৃথকভাবে গুম কমিশন গঠন করবে না। তবে তিনি আশা প্রকাশ করেছেন, আগামী সপ্তাহের মধ্যেই ‘গুম আইন’ চূড়ান্ত করা হবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ড. আসিফ নজরুল বলেন, গুম প্রতিরোধ, প্রতিকার এবং গুমের শিকার ব্যক্তিদের সুরক্ষা–সংক্রান্ত আইনসহ মানবাধিকার রক্ষার যেকোনো আইনের মূল দায়িত্ব মানবাধিকার কমিশনের ওপর ন্যস্ত করার সুযোগ রাখা হয়েছে।