tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিবিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধের নিয়ম আরও সহজ করল বাংলাদেশ ব্যাংক

বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধের নিয়ম আরও সহজ করল বাংলাদেশ ব্যাংক

বিদ্যুৎ আমদানির অর্থ পরিশোধ প্রক্রিয়া আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলো সরকার অনুমোদিত আন্তঃসীমান্ত বিদ্যুৎ ক্রয় চুক্তির আওতায় বিদেশে অর্থ পাঠাতে পারবে, এ জন্য আলাদা করে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন নেওয়ার প্রয়োজন হবে না।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিয়ম বিভাগ থেকে এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়। সার্কুলারে বলা হয়েছে, জাতীয় গ্রিডের মাধ্যমে আমদানি করা বিদ্যুতের মূল্য পরিশোধ প্রক্রিয়া সহজ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি শুধুমাত্র সরকার অনুমোদিত দ্বিপাক্ষিক বিদ্যুৎ ক্রয় চুক্তির ক্ষেত্রেই প্রযোজ্য হবে।

নতুন নির্দেশনা অনুযায়ী, নির্দিষ্ট কিছু শর্ত পূরণ সাপেক্ষে ব্যাংকগুলো বিদেশি সরবরাহকারীর কাছে আমদানি করা বিদ্যুতের মূল্য পরিশোধ করতে পারবে। তবে এ ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা সংক্রান্ত সব নিয়মকানুন, গ্রাহক যাচাই (KYC), অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধবিষয়ক নীতিমালা কঠোরভাবে মেনে চলতে হবে। একই সঙ্গে ব্যাংকগুলোকে সংশ্লিষ্ট তথ্য নিয়মিতভাবে বাংলাদেশ ব্যাংকে দাখিল করতে হবে।

সার্কুলারে আরও উল্লেখ করা হয়েছে, যেখানে বিদ্যুৎ আমদানিতে শুল্ক বা কাস্টমস সংক্রান্ত আনুষ্ঠানিকতা প্রযোজ্য হবে, সেখানে প্রচলিত আমদানি প্রক্রিয়ার মাধ্যমেই অর্থ পরিশোধ করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগে আন্তঃসীমান্ত বিদ্যুৎ আমদানির আর্থিক লেনদেন আরও দ্রুত ও সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।